ঢাকা শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

প্রথম প্রান্তিকে রেমিট্যান্স বেড়েছে ১৩ দশমিক ৩ শতাংশ

প্রথম প্রান্তিকে রেমিট্যান্স বেড়েছে ১৩ দশমিক ৩ শতাংশ

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ৮৫৯ কোটি ১০ লাখ মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ৭৫৮ কোটি ৬০ লাখ ডলার। ফলে এক বছরের ব্যবধানে আলোচ্য সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৩ দশমিক ৩ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, জুলাই থেকে সেপ্টেম্বর—এই তিন মাসে দেশে মোট ৮ দশমিক ৫৯১ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ৭ দশমিক ৫৮৬ বিলিয়ন ডলার।

সেপ্টেম্বর মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২৭৪ কোটি ৫০ লাখ ডলার।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত