ঢাকা শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

ফায়ার সার্ভিসের জন্য ১২ তলা আবাসিক ভবন নির্মাণের উদ্বোধন

ফায়ার সার্ভিসের জন্য ১২ তলা আবাসিক ভবন নির্মাণের উদ্বোধন

মিরপুর ফায়ার স্টেশনের অভ্যন্তরে নির্মিতব্য ১২ তলা বিশিষ্ট বহুতল আবাসিক ভবন নির্মাণ কাজের শুভ উদ্ধোধন অনুষ্ঠিত হয়েছে। 'ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য দুটি বহুতল আবাসিক ভবন নির্মাণ' শীর্ষক প্রকল্পের আওতায় গতকাল মিরপুরে প্রথম ভবনের কাজ উদ্বোধন করা হলো। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। গতকাল বেলা ১-৩০ ঘটিকায় প্রধান অতিথি অনুষ্ঠানস্থলে এসে উপস্থিত হলে মিরপুর ফায়ার স্টেশনের ফায়ারফাইটারদের একটি সুসজ্জিত কন্টিনজেন্ট প্রধান অতিথিকে সশ্রদ্ধ অভিবাদন জ্ঞাপন করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত