ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

দুর্গাপূজায় ব্র্যাক ব্যাংক কার্ডে ৫০ শতাংশ ডিসকাউন্ট

দুর্গাপূজায় ব্র্যাক ব্যাংক কার্ডে ৫০ শতাংশ ডিসকাউন্ট

এই দুর্গাপূজায় ডেবিট ও ক্রেডিট কার্ডহোল্ডারদের জন্য দারুণ সব অফার নিয়ে এসেছে ব্র্যাক ব্যাংক। দেশজুড়ে ৪০০টিরও বেশি পার্টনার আউটলেটে শপিং, লাইফস্টাইল, ভ্রমণ, ডাইনিং, জুয়েলারি, ইলেকট্রনিক্স, হোম অ্যাপ্লায়েন্স এবং অনলাইন কেনাকাটায় গ্রাহকরা পাচ্ছেন ৫০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট। এর পাশাপাশি থাকছে ক্যাশব্যাক, রিওয়ার্ড পয়েন্ট, ০ শতাংশ ইএমআই সুবিধা এবং বাই ওয়ান গেট থ্রি ফ্রিসহ আরও অনেক সুযোগ-সুবিধা! ব্র্যাক ব্যাংক কার্ডহোল্ডাররা ৯০টিরও বেশি পার্টনার আউটলেটে পোশাক, জুতো, অ্যাকসেসরিজ, বিউটি ও সেলুন সেবায় ৩০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন, যার মধ্যে রয়েছে অ্যাস্টোরিয়ন, সারা লাইফস্টাইল, বিগ বস, বিশ্বরঙ, কে ক্র্যাফট, লেন্ড, কেনশো, পারফিউম সেন্টার, প্রেমস কালেকশনস, স্পার্ক গিয়ার, ওম্যান'স ওয়ার্ল্ড, জে.কে ফরেন ব্র্যান্ডস, ওয়াচেস ওয়ার্ল্ড এবং আরও অনেকে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত