ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স পেল 'বছরের সেরা অ্যামিউজমেন্ট পার্ক' অ্যাওয়ার্ড

ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স পেল 'বছরের সেরা অ্যামিউজমেন্ট পার্ক' অ্যাওয়ার্ড

কনকর্ড গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান কনকর্ড এন্টারটেইনমেন্ট কো. লিমিটেড, যার অধীনে পরিচালিত হচ্ছে ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স। প্রতিষ্ঠানটি বাংলাদেশ ট্যুরিজম অ্যাওয়ার্ড ২০২৬-এ 'বছরের সেরা অ্যামিউজমেন্ট পার্ক' বিভাগে পুরস্কার অর্জন করেছে। বিশ্ব পর্যটন দিবস উদযাপনের অংশ হিসেবে ৩ অক্টোবর ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ পুরস্কার প্রদান করা হয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, কনকর্ড গ্রুপের প্রতিনিধিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ পর্যটন বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান, টুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত