ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

জাপানে ফ্যাশন ওয়ার্ল্ড টোকিওতে বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন

জাপানে ফ্যাশন ওয়ার্ল্ড টোকিওতে বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন

জাপানের টোকিও বিগ সাইটে বিশ্বের অন্যতম বৃহৎ প্রদর্শনী 'ফ্যাশন ওয়ার্ল্ড টোকিও (অটাম) ২০২৬'-এ বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন করা হয়েছে। বুধবার জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী প্রধান অতিথি হিসেবে এ প্যাভিলিয়ন উদ্বোধন করেন। মেলার স্টলগুলো তিনি ঘুরে দেখেন এবং উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন। পরে টোকিও বিগ সাইটের এক্সিবিশন হলে 'বাংলাদেশ : সোর্সিং এক্সিলেন্স ফর অ্যাপারেল, হোম টেক্সটাইল অ্যান্ড লেদার প্রডাক্টস' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ দূতাবাস এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথ উদ্যোগে এবং জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের সহায়তায় অনুষ্ঠিত এ সেমিনারের জাপানি আমদানিকারক, বিনিয়োগকারী, ট্রেডিং হাউস এবং দু'দেশের ব্যবসায়ী প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সেমিনারে মো. দাউদ আলী বলেন, বাংলাদেশ কেবল একটি উৎপাদনকারী দেশই নয় বরং জাপানি ব্যবসার জন্য অত্যন্ত নির্ভরযোগ্য সোর্সিং এবং বিনিয়োগের অংশীদার। অ্যাপারেল, টেক্সটাইল, চামড়া ও পাদুকা, ফার্মাসিউটিক্যালস, সিরামিকস, আইটিইএস এবং এগ্রো-প্রসেসিংয়ের মতো খাতে বাংলাদেশ একটি শক্তিশালী ভিত্তি গড়ে তুলেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত