ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

ডাচ্-বাংলা ব্যাংকের পঞ্চম বিশেষ সাধারণ সভা

ডাচ্-বাংলা ব্যাংকের পঞ্চম বিশেষ সাধারণ সভা

ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির পঞ্চম বিশেষ সাধারণ সভা ব্যাংকের চেয়ারম্যান সাদিয়া রাইয়ান আহমেদের সভাপতিত্বে গতকাল বৃহস্পতিবার ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়। বিশেষ সাধারণ সভার শুরুতে চেয়ারম্যান মহোদয় সংক্ষিপ্ত বক্তব্যে সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দকে স্বাগত জানান। সম্মানিত শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় ব্যাংকের অনুমোদিত মূলধন ১,৫০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৩,৫০০ কোটি টাকা করার সিদ্ধান্ত গৃহীত হয়। বর্তমানে ব্যাংকের অনুমোদিত মূলধন ১০ টাকা মূল্যমানের ১৫০ কোটি সাধারণ শেয়ারে বিভক্ত। অনুমোদিত মূলধন বৃদ্ধির পর তা ১০ টাকা মূল্যমানের ৩৫০ কোটি সাধারণ শেয়ারে বিভক্ত হবে। এরই পরিপ্রেক্ষিতে, সভায় ব্যাংকের মেমোরেন্ডাম এন্ড আর্টিকেলস্ অফ অ্যাসোসিয়েশনের সংশোধনীসমূহও সম্মানিত শেয়ারহোল্ডার কর্তৃক অনুমোদিত হয়। এছাড়াও, সভায় ব্যাংকের পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও উপস্থিত ছিলেন । সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত