ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

সাভারে ১১৬তম 'নামা বাজার উপশাখা' উদ্বোধন করল যমুনা ব্যাংক

সাভারে ১১৬তম 'নামা বাজার উপশাখা' উদ্বোধন করল যমুনা ব্যাংক

যুগোপযোগী ও উদ্ভাবনী ব্যাংকিং সেবা এবং ঝুঁকিবিহীন বিনিয়োগের আস্থা নিয়ে ঢাকার সাভারে উদ্বোধন করা হলো যমুনা ব্যাংকের 'নামা বাজার উপশাখা'। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক পিএলসির সম্মানিত চেয়ারম্যান মো. বেলাল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক পিএলসির সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ। এসময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও বিপুল সংখ্যক গ্রাহক। উপশাখাটি চালুর ফলে স্থানীয় জনগণের ব্যাংকিং সেবা গ্রহণ আরও সহজ ও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত