ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

ইউআইইউতে নতুন শিক্ষকদের ইনডাকশন ট্রেনিং অনুষ্ঠিত

ইউআইইউতে নতুন শিক্ষকদের ইনডাকশন ট্রেনিং অনুষ্ঠিত

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল'র (আইকিউএসি) উদ্যোগে নবনিযুক্ত শিক্ষকদের জন্য দুই দিনব্যাপী ইনডাকশন ট্রেনিং কর্মসূচির প্রথম দিনের কার্যক্রম সম্প্রতি ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। নবনিযুক্ত শিক্ষকদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষাদর্শন, গুণগত মান নিশ্চিতকরণ কার্যক্রম, গবেষণার অগ্রাধিকার, প্রাতিষ্ঠানিক নীতিমালা ও একাডেমিক প্রত্যাশা সম্পর্কে ধারণা দেওয়ার লক্ষ্যে এই ট্রেনিং এর আয়োজন করা হয়। কর্মসূচির দ্বিতীয় দিনের কার্যক্রম আগামী ১৬ নভেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আখতার হোসেন খান। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত