
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার সূচক ও লেনদেনের পরিমাণ বেড়েছে। দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮ দশমিক ৩১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৪৫ দশমিক ৬ পয়েন্টে দাঁড়িয়েছে। একই সঙ্গে ডিএস-৩০ সূচক ১ দশমিক ৯৭ পয়েন্ট এবং ডিএসইএস সূচক ১ দশমিক ৭১ পয়েন্ট বেড়েছে।
বুধবার ডিএসইতে মোট ৩৮৮টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ২৫ কোটি ৩১ লাখ ৫০ হাজার ১৩১টি ইউনিট লেনদেন হয়েছে।
এসব লেনদেনের আর্থিক পরিমাণ দাঁড়িয়েছে ৭৫৭ কোটি ৬৬ লাখ ৮০ হাজার ৮০৩ টাকা। বাজার বিশ্লেষণে দেখা যায়, লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৮১টির শেয়ারদর বেড়েছে, ১৫১টির কমেছে এবং ৫৬টির দর অপরিবর্তিত রয়েছে।
লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানি হলো- আইপিডিসি, শাহজিবাজার পাওয়ার, এনভয় টেক্সটাইলস, ডরিন পাওয়ার, সায়হাম টেক্সটাইল, মালেক স্পিনিং মিলস, ডোমিনেজ স্টিল, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, বারাকা পতেঙ্গা পাওয়ার ও মতিন স্পিনিং।
দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি হলো- আমান কটন, এনার্জিপ্যাক পাওয়ার, ইউনিয়ন ক্যাপিটাল, বে লিজিং, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড, জিএসপি ফাইন্যান্স, এসএস স্টিল, লংকাবাংলা ফাইন্যান্স, ন্যাশনাল ফিড মিল ও সায়হাম টেক্সটাইল।
অন্যদিকে, দরপতনের শীর্ষ ১০ কোম্পানি হলো- মেঘনা সিমেন্ট, রতনপুর স্টিল রি-রোলিং মিলস, সি অ্যান্ড এ টেক্সটাইলস, আইসিবি ইসলামিক ব্যাংক, রিজেন্ট টেক্সটাইল, ব্যাংক এশিয়া ফার্স্ট পারপেচুয়াল বন্ড, সেনা ইন্স্যুরেন্স, কেডিএস এক্সেসরিজ, আইবিবিএল মুদারাবা পারপেচুয়াল বন্ড ও সিলভা ফার্মাসিউটিক্যালস।
দিন শেষে ডিএসইর মোট বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৬৯ হাজার ৪৪৫ কোটি ৩৯ লাখ ৬২ হাজার ৬৬১ টাকা।