ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

ডিএসইতে সূচক ও লেনদেন বেড়েছে

ডিএসইতে সূচক ও লেনদেন বেড়েছে

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার সবকটি মূল্যসূচক বেড়েছে। একই সঙ্গে লেনদেন বেড়ে হয়েছে ৭৩৯ কোটি টাকার বেশি। দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ১৫ দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৬০ দশমিক ৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ সূচক ১৮ দশমিক ৭১ পয়েন্ট বেড়ে ২ হাজার ৭৮ দশমিক ১১ পয়েন্ট এবং ডিএসইএস শরিয়াহ সূচক ৭ দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৪ দশমিক ৮৬ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, আজ ৩৮০টি কোম্পানির ২৪ কোটি ২৬ লাখ ৮৭ হাজার ৮৭টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৭৩৯ কোটি ২৩ লাখ ৬৭ হাজার ১৪৩ টাকা। লেনদেন হওয়া কোম্পানির মধ্যে ১৩৩টির শেয়ারের দাম বেড়েছে, ২১০টির কমেছে এবং ৩৭টির দাম অপরিবর্তিত রয়েছে।

লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-শাহজিবাজার পাওয়ার, বারাকা পতেঙ্গা পাওয়ার, সায়হাম টেক্সটাইল, ডরিন পাওয়ার, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, এশিয়াটিক ল্যাব, ফাইন ফুডস, ব্র্যাক ব্যাংক, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও সামিট অ্যালায়েন্স পোর্ট। দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি হলো-ওয়াটা কেমিক্যালস, ইসলামী ব্যাংক বাংলাদেশ, গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড, এসকে ট্রিমস, বিডি থাই ফুড, ফার ইস্ট নিটিং, ফাইন ফুডস, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড, তিতাস গ্যাস ও বারাকা পতেঙ্গা পাওয়ার।

অন্যদিকে, দরপতনের শীর্ষ ১০ কোম্পানি হলো-এসবিএসি ব্যাংক, জিএসপি ফাইন্যান্স, এসিআই ফর্মুলেশনস, খুলনা পাওয়ার, ডেলটা স্পিনার্স, পিপলস লিজিং, প্রিমিয়ার সিমেন্ট, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি, ইয়াকিন পলিমার ও ফার্মা এইডস।

দিন শেষে ডিএসইর মোট বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭০ হাজার ৯৩৭ কোটি ৭৬ লাখ ৮৬ হাজার ২৩০ টাকা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত