
শুধু ব্যাংক অ্যাকাউন্ট থাকাই প্রকৃত আর্থিক অন্তর্ভুক্তি নয়। আর্থিক সেবা হাতের নাগালে থাকলেও উচ্চ খরচ, জটিল প্রক্রিয়া, অনুপযোগী প্রোডাক্ট বা সার্ভিসের সাথে চাহিদার সামঞ্জস্য না হওয়ায় অনেক মানুষ তা ঠিকমতো ব্যবহার করতে পারেন না। গ্লোবাল অ্যালায়েন্স ফর ব্যাংকিং অন ভ্যালুজ (জিএবিভি) আয়োজিত বার্ষিক আন্তর্জাতিক ক্যাম্পেইন 'ব্যাংকিং অন ভ্যালুজ ডে ২০২৬'-এর এবারের প্রতিপাদ্য 'ফেসেস অব ইনক্লুশন'-এর মূল বার্তা এটিই। এই জোটের একমাত্র বাংলাদেশি ব্যাংক এবং ২০০৯ সাল থেকে এর প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে বিশ্বের অন্যান্য মূল্যবোধভিত্তিক ব্যাংকের সাথে এই ক্যাম্পেইনে অংশ নিয়েছে ব্র্যাক ব্যাংক। এবারের ক্যাম্পেইনে আর্থিক অন্তর্ভুক্তির বিভিন্ন প্রতিবন্ধকতা এবং সাধারণ মানুষ, ব্যবসাপ্রতিষ্ঠান ও সমাজের সবার জন্য আর্থিক সেবাকে আরও সহজলভ্য ও কার্যকর করার উপায়গুলো তুলে ধরা হয়েছে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি