ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

বাংলাদেশ ব্যাংকের ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম বাস্তবায়ন সভা

বাংলাদেশ ব্যাংকের ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম বাস্তবায়ন সভা

কৃষি, কৃষিভিত্তিক শিল্প, সিএমএসএমই খাতের উদ্যোক্তা ও কৃষকদের জন্য বাংলাদেশ ব্যাংকের ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম বাস্তবায়ন এবং এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুষ্টিয়ায় টাউন হল সভা ও অংশীজন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সার্বিক তত্ত্বাবধানে লিড ব্যাংক হিসেবে এনআরবিসি ব্যাংক পিএলসি কুষ্টিয়ার সব ব্যাংকের অংশগ্রহণে এ অনুষ্ঠানের আয়োজন করে। গতকাল বুধবার কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে ৪০টি ব্যাংক অংশগ্রহণ করে। অনুষ্ঠানে ৪০ জন কৃষককে প্রকাশ্যে ঋণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অফিসের নির্বাহী পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত