
পুলিশ প্লাজা কনকর্ডের ব্যবসায়ীদের ব্যাংকিং ও আর্থিক সেবা আরও সহজ, দ্রুত ও নির্বিঘ্ন করার লক্ষ্যে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। ব্যবসায়িক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা জোরদার এবং ব্যবসা সম্প্রসারণের নতুন সম্ভাবনা তৈরির উদ্দেশ্যে গত বুধবার পুলিশ প্লাজা কনকর্ডে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা পুলিশ প্লাজা কনকর্ড শপিং মলের কার্যনির্বাহী কমিটির প্রতিনিধি ও ব্যবসায়ীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। এসময় ব্যবসায়ীরা তাদের দৈনন্দিন ব্যাংকিং কার্যক্রম, অর্থায়নের প্রয়োজনীয়তা, বিদ্যমান চ্যালেঞ্জ ও প্রত্যাশার কথা তুলে ধরেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি