
অগ্রণী ব্যাংক পিএলসির এইচআর ট্রেনিং, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিভিশন (এবিটিআই)-এর উদ্যোগে ১০২তম ও ১০৩তম ব্যাচের প্রবেশনারি কর্মকর্তাদের 'Foundation Course for Probationary Officers' শীর্ষক প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ গতকাল বৃহস্পতিবার এবিটিআইতে অনুষ্ঠিত হয়েছে। ৩০ কর্মদিবসব্যাপী এ প্রশিক্ষণ কোর্সটি ৭ অক্টোবর ২০২৬ থেকে ১৯ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হয়। সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক রূবানা পারভীন, সভাপতিত্ব করেন এবিটিআইর উপমহাব্যবস্থাপক ও পরিচালক ফারজানা বেগম। প্রধান অতিথি তার বক্তব্যে প্রবেশনারি কর্মকর্তাদের পেশাগত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি ব্যাংকের কার্যক্রমে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি