
এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাস্তবায়নাধীন Skills for Industry Competitiveness and Innovation Program (SICIP) প্রোগ্রামের আওতায়, বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের সার্বিক তত্ত্বাবধানে যমুনা ব্যাংক পিএলসি কর্তৃক আয়োজিত এক মাসব্যাপী (১০০ ঘণ্টা) 'উদ্যোক্তা উন্নয়ন' প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদপত্র এবং ক্রেস্ট বিতরণ অনুষ্ঠান গতকাল রোববার, দেশের উত্তরাঞ্চলের সর্বশেষ শহর তেঁতুলিয়ার ইকো মহানন্দা কটেজে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ও 'উদ্যোক্তা উন্নয়ন' কর্মসূচির প্রোগ্রাম ডিরেক্টর মো. মাসুম বিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ও 'উদ্যোক্তা উন্নয়ন' কর্মসূচির ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর মো. আইয়ুব আলী। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি