ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

পাথেয়

সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবিরা

সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবিরা

১. আবু হুরায়রা (রা.), তার বর্ণিত হাদিস সংখ্যা- ৫৩৭৪; বোখারি ও মুসলিম ৩২৬ হাদিসে একমত হয়েছেন, বোখারি এককভাবে ৯৩, মুসলিম এককভাবে ৯৮টি হাদিস বর্ণনা করেন।

২. আবদুল্লাহ ইবন ওমর (রা.), তার বর্ণিত হাদিস সংখ্যা ২৬৩০টি। বোখারি ও মুসলিম একত্রে ১৭০টি, বোখারি ৮১টি একক, আর মুসলিম ৩১টি এককভাবে বর্ণনা করেছেন।

৩. আনাস ইবন মালিক (রা.), তার বর্ণিত হাদিস সংখ্যা ২২৮৬টি। বোখারি ও মুসলিম ১৬৮টি, বোখারি এককভাবে ৮৩টি, মুসলিম ৭১টি।

৪. আয়েশা সিদ্দিকা (রা.), তার বর্ণিত হাদিস সংখ্যা ২২১০টি। বোখারি ও মুসলিম যৌথভাবে ১৭৪টি, বোখারি এককভাবে ৫৪টি, আর মুসলিম এককভাবে ৬৮টি।

৫. আবদুল্লাহ ইবন আব্বাস (রা.), তার বর্ণিত হাদিস সংখ্যা ১৬৯৬টি। বোখারি ও মুসলিম একত্রে ৯৫টি। বোখারি এককভাবে ২৮টি, মুসলিম ৪৯টি।

৬. জাবের ইবন আবদুল্লাহ (রা.), তার বর্ণিত হাদিস সংখ্যা ১৫৪০টি। বোখারি ও মুসলিম যৌথভাবে ৫৮টি। বোখারি এককভাবে ২৬টি। মুসলিম এককভাবে ১২৬টি।

৭. আবু সাঈদ আল-খুদরি (রা.), তার বর্ণিত হাদিস সংখ্যা ১১৭০টি। বোখারি ও মুসলিম যৌথভাবে ৪৩টি। এককভাবে বোখারি ২৬টি, এককভাবে মুসলিম, ৫২টি।

তাদের থেকে হাদিস বেশি বর্ণিত হওয়ার কারণ

(১) তাদের অনেকেই হাদিস সংরক্ষণ করা ও বিতরণ করার জন্য নিজেদের নিয়োজিত করেছেন।

(২) তাদের মধ্যে অনেকেই রাসুলুল্লাহ (সা.) এর পরিবারের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

(৩) তাদের মধ্যে কেউ কেউ অনেক দিন পর্যন্ত বেঁচে ছিলেন, তাই তাদের ছাত্ররা সেটা তাদের কাছ থেকে গ্রহণ করতে সমর্থ হয়েছিলেন।

(৪) তাদের মধ্যে অনেকেই বড় বড় সাহাবিদের থেকে তা সংগ্রহ করেছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত