ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

এশিয়ান বিচ গেমস কাবাডি

পাকিস্তান-ইরানের গ্রুপে বাংলাদেশ

পাকিস্তান-ইরানের গ্রুপে বাংলাদেশ

চীনের হাইনান প্রদেশের সানিয়া শহরে আগামী ২২ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে ৬ষ্ঠ এশিয়ান বীচ গেমস।

এই গেমসের অন্যতম আকর্ষণীয় ইভেন্ট কাবাডির গ্রুপ বা ‘পুল’ বিন্যাস ঘোষণা করা হয়েছে। পুরুষ কাবাডিতে অংশ নিচ্ছে মোট ৮টি দল। ড্র অনুযায়ী বাংলাদেশ পড়েছে পুল এ-তে।

বাংলাদেশের প্রতিপক্ষরা হলো পাকিস্তান, ইরান ও সিরিয়া। অন্যদিকে পুল বি-তে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত, চাইনিজ তাইপে, থাইল্যান্ড ও শ্রীলঙ্কা। নারী কাবাডিতে এবার ৭টি দল অংশ নিচ্ছে।

বাংলাদেশ খেলবে পুল বি-তে। সেমিফাইনালের টিকিটের লড়াইয়ে বাংলাদেশের মেয়েদের লড়তে হবে থাইল্যান্ড, চাইনিজ তাইপে ও নেপালের বিপক্ষে। নারী বিভাগের পুল এ-তে স্থান পেয়েছে ভারত, শ্রীলঙ্কা ও সিরিয়া।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত