
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাম্পে আজ বিকালে যোগ দিয়েছেন ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। গত পরশু দিন তার ভিয়েতনাম আসার কথা থাকলেও তার ক্লাব লেস্টারের খেলা থাকায় আসতে পারেননি। গতকাল মঙ্গলবার ইংল্যান্ড থেকে তার্কিশ এয়ারলাইন্সে রওনা হয়ে আজ ভিয়েতনাম সময় বিকাল চারটায় পৌঁছেছেন।
জাতীয় ফুটবল দলের ম্যানেজার আমের খান হামজাকে এয়ারপোর্ট থেকে আনতে যান। ইমিগ্রেশন ও বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে আধ ঘন্টার বেশি সময় লাগে। গতকাল বিকালে হ্যানয়ে বাংলাদেশ দলের অনুশীলন স্থানীয় সময় বিকাল পাঁচটায়। বাংলাদেশ দলের অনুশীলন এরইমধ্যে শুরু হয়েছে।