ঢাকা বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

ব্রাজিল দলে একের পর এক চোটের ছোবল

ব্রাজিল দলে একের পর এক চোটের ছোবল

পোস্টে আলিসনকে দিয়ে শুরু, পরের দুই দিনে রক্ষণের প্রথম পছন্দের দুজনকে হারাল ব্রাজিল। ডিফেন্ডার আলেক্স সান্দ্রোর পর, সর্বশেষ চোট পেয়ে ছিটকে গেলেন গাব্রিয়েল মাগালিয়াইস। ম্যানচেস্টার সিটির বিপক্ষে গত রোববার ২-০ গোলে হেরে যাওয়া লিগ কাপের ফাইনালে পুরোটা সময় খেলেন আর্সেনালের সেন্টার-ব্যাক গাব্রিয়েল।

পরে ডান হাঁটুতে ব্যথা অনুভব করেন তিনি। পরীক্ষা করে দেখা যায়, জাতীয় দলের হয়ে এবারের আন্তর্জাতিক বিরতিতে খেলতে প্রস্তুত নন গাব্রিয়েল। তার বদলে নতুন কাউকে ডাকেননি ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি।

আসছে বিশ্বকাপের প্রস্তুতিপর্বে বস্টনে আগামী ২৬ মার্চ ফ্রান্সের বিপক্ষে খেলবে ব্রাজিল। আর ৩১ মার্চ পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া, ম্যাচটি হবে অরল্যান্ডোয়। এই দুই ম্যাচের জন্য শুরুতে ঘোষিত দল থেকে গত শুক্রবার ছিটকে যান প্রথম পছন্দের গোলরক্ষক লিভারপুলের আলিসন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত