
বিশ্বকাপ সেমিফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে কি তবে অস্বস্তির হাওয়া বইছে? কোচ টমাস টুখেলের মন্তব্যে জুড বেলিংহ্যামের পাল্টা প্রতিক্রিয়ায় শুরু হয়েছে নানা জল্পনা। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে সংবাদমাধ্যম- সবখানেই প্রশ্ন, ড্রেসিংরুমে কি ফাটল ধরেছে? তবে এমন সব গুঞ্জনকে একেবারে উড়িয়ে দিয়েছেন অধিনায়ক হ্যারি কেইন। তার দাবি, ইংল্যান্ড দলে বিভক্তি নয়, বরং আগের যেকোনও সময়ের চেয়ে বেশি ঐক্য রয়েছে। কোয়ার্টার ফাইনালে মায়ামির তীব্র গরমে অতিরিক্ত সময়ে নরওয়েকে ২-১ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করে ইংল্যান্ড। ম্যাচে জোড়া গোল করেন জুড বেলিংহ্যাম। তবে ম্যাচ শেষে দলের পারফরম্যান্স নিয়ে কোচ টমাস টুখেলের সমালোচনামূলক মন্তব্যের জবাবে বেলিংহ্যাম বলেন, ‘এ ধরনের আবহাওয়ায় কেমন খেলা হয়, সেটা তিনি জানেন না।’
এই মন্তব্যের পরই ইংল্যান্ড শিবিরে কোচ ও খেলোয়াড়দের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে বলে জল্পনা শুরু হয়। তবে বিবিসি স্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে হ্যারি কেইন বলেছেন, ‘এমন কঠিন ম্যাচ খেলার মাত্র পাঁচ মিনিট পর তাকে প্রশ্ন করা হয়েছে।