ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

বাংলাদেশের ভালোবাসায় অবিভূত আর্জেন্টাইন কোচ

বাংলাদেশের ভালোবাসায় অবিভূত আর্জেন্টাইন কোচ

সংবাদ সম্মেলনের একদম শেষ দিকে প্রশ্ন হলো বাংলাদেশকে নিয়ে, আর্জেন্টিনার প্রতি এদেশের মানুষের আবেগ-ভালোবাসা নিয়ে। লিওনেল স্কালোনি শোনালেন তার বিস্ময় ও ভালো লাগার কথা। আর্জেন্টিনার কোচ পাশাপাশি বললেন, সেমি-ফাইনাল জিতে আনন্দ উপহার দিতে চান বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকদের। বিশ্বকাপ সেমি-ফাইনালের আগের দিন সংবাদ সম্মেলনে বাংলাদেশ নিয়ে প্রশ্ন হওয়টাই মনে হতে পারে অবান্তর ও অপ্রাসঙ্গিক। তবে আর্জেন্টিনার ফুটবলের সঙ্গে বাংলাদেশের মানুষের বন্ধন এতটাই আন্তরিক ও পোক্ত যে, স্কালোনি নিজেও স্বতস্ফূর্ত উত্তর দিলেন।

আর্জেন্টিনাকে ঘিরে বাংলাদেশের এই উন্মাদনা ১৯৮৬ বিশ্বকাপের পর থেকে শুরু হলেও সেই ঢেউ সামাজিক মাধ্যম হয়ে আর্জেন্টিনায় আছড়ে পড়েছে মূলত গত বিশ্বকাপ থেকেই। এদেশের মানুষের আবেগের উষ্ণতা টের পেয়েছে আর্জেন্টিনার মানুষ, ব্যাখ্যাতীত অবিশ্বাস্য সমর্থনের কথা তারা জানতে পেরেছে। গত বিশ্বকাপের সেই ধারাবাহিকতায় এবারও ফুটবলকে ঘিরে দুই দেশের সেই বন্ধনের স্বাক্ষী হয়েছে গোটা ফুটবলবিশ্ব। আর্জেন্টিনা দলও তা ভালোভাবেই জানে।

আটলান্টায় ইংল্যান্ডের বিপক্ষে সেমি-ফাইনালের আগেরর দিন স্কালোনির কাছে জাতে চাওয়া হলো, বাংলাদেশের অসংখ্য সমর্থকদের প্রতি তার কী বার্তা থাকবে। আর্জেন্টিনার কোচ শোনালেন ভালোবাসার বার্তা, প্রতিশ্রুতি দিলেন জয় উপহার দেওয়ার। “সত্যি বলতে, এটা বিস্ময়কর। বাংলাদেশের মানুষেরা আমাদের সবসময়ই চমকে দেয়, আর্জেন্টিনা থেকে এত দূরে হয়েওৃ। সত্যিই দারুণ। নিজ দেশের বাইরের মানুষদের আর্জেন্টিনা জাতীয় দলের জার্সি পরতে দেখাটা বেশ ভালো লাগে। অসাধারণ ব্যাপার এটা। কাজেই ধন্যবাদ, কৃতজ্ঞতা। আশা করি, আগামীকাল আমরা তাদেরকে আনন্দ দিতে পারব।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত