
বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে ফাইনালে ওঠার আনন্দে ভাসছে স্পেন। তবে সেই আনন্দের মাঝেই দুঃসংবাদ পেলেন দলের তরুণ তারকা লামিনে ইয়ামাল। ম্যাচের কয়েক ঘণ্টার মধ্যেই বার্সেলোনায় তার বাড়িতে ডাকাতির চেষ্টা চালায় দুর্বৃত্তরা। যদিও নিরাপত্তাকর্মীদের তৎপরতায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামালের বার্সেলোনার বাড়িতে গতকাল বুধবার ভোররাতে ডাকাতির চেষ্টা হয়েছে। ঘটনাটি ঘটে বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে স্পেনের ফাইনালে ওঠার মাত্র কয়েক ঘণ্টা পর। স্প্যানিশ সংবাদমাধ্যম লা ভানগার্দিয়া জানায়, বার্সেলোনা মহানগর এলাকার এসপ্লুগেস দে লিয়োব্রেগাতে অবস্থিত ইয়ামালের বাড়ির দেয়াল টপকে ভেতরে প্রবেশের চেষ্টা করে দুই ব্যক্তি। তবে নিরাপত্তারক্ষীদের নজরে পড়তেই তারা দ্রুত পালিয়ে যায়।