ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

ফাইনালে যে জার্সি পড়বে আর্জেন্টিনা-স্পেন

ফাইনালে যে জার্সি পড়বে আর্জেন্টিনা-স্পেন

বিশ্বকাপের শেষ লড়াই যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে উত্তেজনা। ট্রফি জয়ের স্বপ্ন নিয়ে দুই দল যখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত, তখন সমর্থকদের আগ্রহের আরেকটি বড় বিষয়; ফাইনালে কোন জার্সি পরে মাঠে নামবে ফুটবলাররা।

সেই অপেক্ষার অবসান ঘটিয়ে জানা গেছে, নিজেদের সৌভাগ্যের ঐতিহ্যবাহী আকাশী-সাদা জার্সিতেই শিরোপার লড়াইয়ে নামছে আর্জেন্টিনা। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আগামী রোববার অনুষ্ঠিত হবে বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ফাইনাল। এই ম্যাচকে সামনে রেখে এরইমধ্যে আটলান্টা থেকে নিউইয়র্কে পৌঁছে গেছে লিওনেল স্কালোনির দল। এখন পুরো মনোযোগ শেষ মুহূর্তের প্রস্তুতি ও কৌশল ঠিক করার দিকে।

আর্জেন্টিনার জনপ্রিয় ক্রীড়া মাধ্যম টিওয়াইসি স্পোর্টস-এর তথ্য অনুযায়ী, স্পেনের বিপক্ষে ফাইনালে লিওনেল মেসিরা নিজেদের মূল হোম কিট পরেই মাঠে নামবেন। আকাশী-সাদা ডোরাকাটা জার্সির সঙ্গে থাকবে সাদা শর্টস ও সাদা মোজা। এই জার্সিতেই দলটি টুর্নামেন্টের বেশিরভাগ ম্যাচ খেলেছে এবং অতীতেও গুরুত্বপূর্ণ সাফল্য পেয়েছে। চলতি বিশ্বকাপে আর্জেন্টিনা মাত্র কয়েকটি ম্যাচে জার্সির কম্বিনেশনে পরিবর্তন এনেছিল। গ্রুপ পর্বের কিছু ম্যাচে নীল মোজা কিংবা বিকল্প জার্সি ব্যবহার করা হলেও, বাকি ম্যাচগুলোতে তারা ঐতিহ্যবাহী হোম কিটেই খেলেছে। ফাইনালের মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচেও সেই পরিচিত সাজেই মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে দলটি। গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজও নিজের পরিচিত অল-সবুজ গোলকিপার কিট পরবেন বলে জানা গেছে। বড় বড় টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে এই রঙের জার্সিতেই তাকে বেশি দেখা গেছে। তাই এবারও একই রঙের কিটে গোলবার সামলাতে প্রস্তুত তিনি। অন্যদিকে স্পেনও ফিরছে নিজেদের ঐতিহ্যবাহী মূল জার্সিতে। সেমিফাইনালে ভিন্ন কিট ব্যবহার করলেও ফাইনালে লাল রঙের মূল জার্সি, নীল হাতা এবং হলুদ নকশার পরিচিত পোশাকেই মাঠে নামবে লুইস দে লা ফুয়েন্তের দল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত