ঢাকা সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

এই আর্জেন্টিনাকে ভালো লাগে রোনালদিনহোর

এই আর্জেন্টিনাকে ভালো লাগে রোনালদিনহোর

হৃদয় দিয়ে যেভাবে আর্জেন্টিনা খেলছে, একের পর এক বাধা ডিঙিয়ে লক্ষ্যের দিকে ছুটছে, তাতে দারুণ মুগ্ধ রোনালদিনহো। এই আর্জেন্টিনাকে দেখতে ভালো লাগে-উচ্ছ্বাসভরা কণ্ঠে বললেন ব্রাজিলিয়ান গ্রেট। নিউ ইয়র্কে স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার ফাইনালের আগে, দলটির মহাতারকা লিওনেল মেসির প্রশংসায়ও পঞ্চমুখ হলেন রোনালদিনহো। দলের সবাই যেভাবে তার সাবেক ক্লাব সতীর্থের জন্য খেলছে, সেরাটা নিংড়ে দিচ্ছে, বিশ্বকাপজয়ী এই ব্রাজিলিয়ানের তা বেশ মনে ধরেছে। শিরোপ ধরে রাখার অভিযাত্রায় এবার ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়েই চলেছে আর্জেন্টিনা। গ্রুপ পর্বে উড়লেও, নকআউটে এসে বারবার হুমড়ি খেয়ে পড়তে হয়েছে, তবে মেসি-মার্তিনেসরা প্রবল বিক্রমে উঠে দাঁড়িয়ে দলকে পৌঁছে দিয়েছেন জয়ের বন্দরে। এই আর্জেন্টিনার খেলা উপভোগ্য রোনালদিনহোর কাছে। ‘এই আর্জেন্টিনা আপনাদের জন্য, এই ঘরানার ফুটবল দেখতে ভালোবাসি আমি। যে নিবেদন তাদের খেলোয়াড়েরা প্রতিটি ম্যাচে দেখাচ্ছে। আর্জেন্টিনা সবসময় এমন, তাই না? নিখাদ দৃঢ়তা, খাঁটি হৃদয় দিয়ে খেলা একটি দল। এই খ্যাতি তাদের আগে থেকেই আছে এবং আবারও তারা একইভাবে ফিরে এসেছে। তাদের দলে মেসি আছে, তাই না বন্ধু? সব সমস্যার সমাধান করতে পারে সে।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত