ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

বিশ্বকাপে কে কোন পুরস্কার পেলেন

বিশ্বকাপে কে কোন পুরস্কার পেলেন

ম্যাচ চলতে চলতেই ধারাভাষ্যকার পিটার ড্রুরি প্রশ্ন করছিলেন, এর চেয়ে একপেশে ফাইনাল কি কখনো দেখেছে বিশ্বকাপ ফুটবল? আর্জেন্টিনার সমর্থকেরাও বোধ হয় ড্রুরির এই প্রশ্নের জবাবে ‘না’ বলতে পারবেন না আজ। পুরো ১২০ মিনিটেও গোলমুখে একটিও শট নিতে না পারা লিওনেল মেসির দলকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়নের মুকুট পরলো স্পেন। একইসঙ্গে মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের ট্রফি উদযাপনের মধ্য দিয়ে পর্দা নামল ২০২৬ ফিফা বিশ্বকাপের। আসরজুড়ে দুর্দান্ত পারফরম্যান্স এবং অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ খেলোয়াড়দের হাতে তুলে দেয়া হয়েছে টুর্নামেন্টের সর্বোচ্চ ব্যক্তিগত পুরস্কারগুলো। বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের খেলোয়াড়দের জয়জয়কারের পাশাপাশি একক নৈপুণ্যে নজর কেড়েছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে।

এক নজরে দেখে নেয়া যাক ২০২৬ বিশ্বকাপের ব্যক্তিগত সব পুরস্কার ও বিজয়ীদের তালিকা:

গোল্ডেন বল (সেরা খেলোয়াড়): রদ্রি (স্পেন)

স্প্যানিশ মিডফিল্ডার ও অধিনায়ক রদ্রি জিতে নিয়েছেন আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কার ‘গোল্ডেন বল’। মাঝমাঠে দুর্দান্ত নিয়ন্ত্রণ এবং নেতৃত্বের মাধ্যমে স্পেনকে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন করতে মূল ভূমিকা রাখেন তিনি।

গোল্ডেন বুট (সর্বোচ্চ গোলদাতা): কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স)

৮ ম্যাচে সর্বোচ্চ ১০ গোল করে টানা দ্বিতীয় বিশ্বকাপে ‘গোল্ডেন বুট জয়ের ঐতিহাসিক রেকর্ড গড়েছেন এমবাপ্পে। বিশ্বকাপে পরপর দুই আসরে সর্বোচ্চ গোলদাতা হওয়ার প্রথম কীর্তি এটি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত