ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

শেখ মেহেদীর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ

শেখ মেহেদীর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ

বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার শেখ মেহেদী হাসানের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছে। যে কারণে তাকে শুনানির জন্য তলব করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ চলাকালে টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে প্রকাশ্যে মন্তব্য করেন মেহেদী। মেহেদীর সাম্প্রতিক মন্তব্য বোর্ডের নজরে আসার পরই ডাকতে যাচ্ছে বিসিবি। বিসিবির একজন কর্মকর্তা বলেন, ‘আমরা তাকে শুনানির জন্য ডাকব। কারণ একজন চুক্তিবদ্ধ ক্রিকেটার হিসেবে কিছু নিয়মণ্ডকানুন মেনে চলতে হয়। কিন্তু প্রকাশ্যে টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে আঙুল তুলে সে মনে হচ্ছে সেই নিয়ম ভঙ্গ করেছে।’ অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে অপরাজিত ২৯ রান করার পাশাপাশি বল হাতে ১ উইকেট নিয়েছিলেন মেহেদী। তবে এরপর দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে একাদশে জায়গা হয়নি তার।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত