ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশ

নাসিরুল সভাপতি মহাসচিব ড. মারুফ

নাসিরুল সভাপতি মহাসচিব ড. মারুফ

ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে ডিএমপির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম এবং মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন ড. মারুফ আহমেদ মৃদুল।

১৪ সদস্য বিশিষ্ট কমিটির সহসভাপতি সাবেক তারকা ক্রিকেটার সানোয়ার হোসেন, উপ-মহাসচিব (যুগ্ম সম্পাদক) হেদায়েতুল আজিজ এবং কোষাধ্যক্ষ আসিফুল হাসান মাসুদ। এছাড়া কমিটির ৯ জন সদস্যরা হলেন- ড. মুহাম্মদ সোহরাব হোসেন, মো. আনোয়ার কবির চৌধুরী, মো. সাইফ উদ্দিন, মীর এনায়েত হোসেন, মো. হাসানুজ্জামান ঝরু, মো. মোস্তাক সরকার, মেজর কানিজ ফাতেমা, ফরিদা আক্তার আসমা ও মো. শহীদুল্লাহ (প্যারা অ্যাথলেট কমিশন প্রতিনিধি)। গতকাল বৃহস্পতিবার জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে সকাল ১০ থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ২১ জন ভোটারের মধ্যে ১৯ জন নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত