ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

থ্রোবলে আনসার ও জেল চ্যাম্পিয়ন

থ্রোবলে আনসার ও জেল চ্যাম্পিয়ন

জাতীয় থ্রোবল চ্যাম্পিয়নশিপের পুরুষ বিভাগে বাংলাদেশ জেল ও নারী বিভাগে আনসার শিরোপা জিতে নিয়েছে। গতকাল বৃহস্পতিবার জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্সে অনুষ্ঠিত পুরুষ বিভাগের ফাইনালে পুলিশকে ২-০ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় জেল। তৃতীয় হয় সাউথ পয়েন্ট।

অন্যদিকে মেয়েদের বিভাগের ফাইনালে আনসার ২-০ সেটে পুলিশকে হারিয়ে শিরোপা জিতে নেয়। এই বিভাগের তৃতীয় হয় ফিরোজ স্মৃতি। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান নির্বাহী (ইডি) দৌলতুজ্জামান খাঁন। এ সময় পরিচালক (ক্রীড়া) আমিনুল এহসান, আনসারের পরিচালক (ক্রীড়া ও সংস্কৃতি) মির্জা সিফাত ই খুদা, রোলার স্কেটিং ফেডারেশনের সাধারন সম্পাদক লুৎফর রহমান, থ্রোবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. শরীফ আশরাফউজ্জামান এবং সহসভাপতি দীন ইসলাম উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত