ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

এশিয়ান গেমস

কাবাডির দুই বিভাগেই কঠিন প্রতিপক্ষ বাংলাদেশের

কাবাডির দুই বিভাগেই কঠিন প্রতিপক্ষ বাংলাদেশের

এশিয়ান গেমসে কাবাডির গ্রুপিং চূড়ান্ত হয়েছে। পুরুষ ও নারী- দুই বিভাগেই কঠিন লড়াই করতে হবে বাংলাদেশকে। জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠেয় গেমসকে সামনে রেখে কাবাডি প্রতিযোগিতার গ্রুপিং চূড়ান্ত হয়েছে। পুরুষ কাবাডিতে বাংলাদেশ জায়গা পেয়েছে এ- গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে দক্ষিণ কোরিয়া, চাইনিজ তাইপে, স্বাগতিক জাপান ও এশিয়ার অন্যতম শক্তিশালী দল ভারত। ফলে গ্রুপপর্বেই কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে লাল-সবুজের প্রতিনিধিদের। বি-গ্রুপে রয়েছে নেপাল, থাইল্যান্ড, পাকিস্তান, মালয়েশিয়া ও ইরান। অন্যদিকে নারী বিভাগেও বাংলাদেশের সামনে রয়েছে কঠিন চ্যালেঞ্জ। এ-গ্রুপে বাংলাদেশের সঙ্গী ইরান, জাপান ও শক্তিশালী ভারত। বি-গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, থাইল্যান্ড, চাইনিজ তাইপে ও নেপাল। গ্রুপ পর্যালোচনা করে দেখা যাচ্ছে যে, নারী বিভাগে বাংলাদেশের জন্য গ্রুপপর্বের প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। ইরান ও ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে ভালো ফল করতে পারলে পরবর্তী রাউন্ডে যাওয়ার পথ অনেকটাই সহজ হবে বাংলাদেশের জন্য। এদিকে এশিয়ান গেমসের প্রস্তুতিতে বাংলাদেশ নারী কাবাডি দল এরইমধ্যে নিজেদের সামর্থ্যরে প্রমাণ দিয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত