ঢাকা শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

আনসার নীলফামারী খো খো’র ফাইনালে

আনসার নীলফামারী খো খো’র ফাইনালে

গ্লোবাল ইন্স্যুরেন্স জাতীয় খো খো চ্যাম্পিয়নশিপে মেয়েদের বিভাগে ফাইনালে উঠেছে বাংলাদেশ আনসার ও নীলফামারী। গতকাল শুক্রবার পলটনের আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত মেয়েদের সেমিফাইনালে যশোরকে ১৬-১ পয়েন্টে হারিয়ে আনসার ও সাতক্ষিরাকে ১৩-০ পয়েন্টে হারিয়ে নীলফামারী ফাইনাল নিশ্চিত করে। আজ শিরোপার জন্য লড়বে দুই দল। এদিকে পুরুষ বিভাগে কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আনসার ১২-১০ পয়েন্টে যশোরকে, নীলফামারী ১৪-১১ পয়েন্টে সাতক্ষিরাকে এবং পুলিশ ১০-৭ পয়েন্টে দিনাজপুরকে হারিয়ে সেমিফাইনালে ওঠে। আজ পুরুষ বিভাগের ১টি কোয়ার্টার ফাইনাল, দুটি সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে। খেলা পরিচালনা করেন ফেডারেশনের সহসভাপতি মতিউর রহমান বাবুল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত