ঢাকা মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

সাফ চ্যাম্পিয়নশিপের টাইটেল স্পনসর টেকনো

সাফ চ্যাম্পিয়নশিপের টাইটেল স্পনসর টেকনো

দক্ষিণ এশিয়ার শীর্ষ আন্তর্জাতিক ফুটবল আসর সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশের টাইটেল স্পনসর হিসেবে যুক্ত হয়েছে টেকনো। একই সঙ্গে ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত আনুষ্ঠানিক ড্র অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্টের গ্রুপ পর্বের দলবিন্যাস চূড়ান্ত হয়েছে। ড্র অনুযায়ী স্বাগতিক বাংলাদেশ গ্রুপ ‘এ’-তে নেপাল, শ্রীলঙ্কা ও ভুটানের সঙ্গে খেলবে। গ্রুপ ‘বি’-তে রয়েছে ভারত, মালদ্বীপ ও পাকিস্তান। তবে নেপালের অংশগ্রহণ ফিফার অনুমোদনের ওপর নির্ভরশীল।

সাফ অর্ডিনারি কংগ্রেস ২০২৬-এর পর আয়োজিত ড্র অনুষ্ঠানে সাফ, ফিফা ও এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) জ্যেষ্ঠ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পাশাপাশি সাফের সাত সদস্য দেশের ফুটবল ফেডারেশনের কর্মকর্তারাও অংশ নেন। ড্র পরিচালনা করেন সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাট্টেল, ভুটান ফুটবল ফেডারেশনের সভাপতি দাশো উগেন সেচুপ এবং টেকনো মোবাইল বাংলাদেশের প্রতিনিধি ও আইস্মার্টু টেকনোলজি বিডি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজওয়ানুল হক।

আগামী ৪ থেকে ১৭ নভেম্বর বাংলাদেশে অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬। ড্র সম্পন্ন হওয়ার পর অংশগ্রহণকারী দেশগুলো টুর্নামেন্টের চূড়ান্ত প্রস্তুতি শুরু করবে। রেজওয়ানুল হক বলেন, গ্রুপ পর্বের ড্র টুর্নামেন্টের একটি গুরুত্বপূর্ণ ধাপ। এতে দলগুলো আরও সুস্পষ্ট পরিকল্পনা নিয়ে প্রস্তুতি এগিয়ে নিতে পারবে এবং ফুটবলপ্রেমীদের মধ্যেও নতুন উদ্দীপনা তৈরি হবে। তিনি আরও বলেন, টাইটেল স্পনসর হিসেবে টেকনো দক্ষিণ এশিয়ার ফুটবলের বিকাশ, আঞ্চলিক সংযোগ জোরদার এবং নতুন প্রজন্মকে ফুটবলের প্রতি আরও অনুপ্রাণিত করতে সাফের সঙ্গে কাজ করতে পেরে গর্বিত।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত