ঢাকা বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

দুই তারকার হাসির আড়ালে লুকানো যন্ত্রণা!

দুই তারকার হাসির আড়ালে লুকানো যন্ত্রণা!

মাঠে যখন ঘণ্টায় ১৪৫ কিলোমিটার গতিতে বল ছুটে আসে, তখন দর্শক শুধু গতিটাই দেখেন। দেখা হয় না সেই গতির পেছনে লুকিয়ে থাকা ব্যথাগুলো। বাংলাদেশ দলের দুই পেসার নাহিদ রানা ও তাসকিন আহমেদের গল্পও ঠিক তেমন! একজন অপেক্ষা করছেন মেডিক্যাল রিপোর্টের, আরেকজন জেনে গেছেন-এই ব্যথা নিয়েই হয়তো ক্যারিয়ারের বাকি পথটা পাড়ি দিতে হবে।

অস্ট্রেলিয়া সফরের মাঝেই দুজনই গিয়েছিলেন পার্থে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে। তবে ফেরার পথ ছিল আলাদা। তাসকিন চলে গেছেন ডারউইনে, টেস্ট দলের সঙ্গে অনুশীলনেও নেমেছেন। আর অস্ট্রেলিয়া সফরের দলে না থাকা নাহিদ রানা ফিরে এসেছেন দেশে, সঙ্গে করে এনেছেন শুধু ওষুধের ব্যবস্থাপত্র। উত্তরটা এখনও মেলেনি!

নাহিদের সাম্প্রতিক চোটকে শুরুতে সাইড স্ট্রেইন হিসেবে ধরা হলেও সেটিই একমাত্র সমস্যা নয়। তার শিনবোনেও ব্যথা রয়েছে, আর সেটিই এখন চিকিৎসকদের সবচেয়ে বড় উদ্বেগ। পার্থে স্ক্যান করানো হয়েছে, কিন্তু সেই রিপোর্ট এখনও পৌঁছায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিক্যাল বিভাগের হাতে। এক থেকে দুই দিনের মধ্যেই রিপোর্ট পাওয়ার আশা করা হচ্ছে। এরপরই বোঝা যাবে ব্যথার প্রকৃত কারণ এবং কীভাবে এগোবে চিকিৎসা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত