ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে সিশেলসকে টাইব্রেকারে হারাল বাংলাদেশ

অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে সিশেলসকে টাইব্রেকারে হারাল বাংলাদেশ

বাছাইপর্বের শেষ ম্যাচের জয়ের রেশ শেষ বত্রিশেও টেনে নিলেন বায়েজিদ-রাতুলরা। নির্ধারিত সময়ের খেলা সমতায় শেষের পর টাইব্রেকারে সিশেলসকে হারাল বাংলাদেশ। আজারবাইজানের বাকুতে বুধবার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের প্লেট-পর্বে সিশেলসকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়েছে বাংলাদেশ। নির্ধারিত সময়ের খেলা শেষ হয়েছিল ১-১ সমতায়।

নির্ধারিত ৪০ মিনিটের ম্যাচের ২৮তম মিনিটে রাতুলের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। শেষ দিকে সমতায় ফিরে ম্যাচ টাইব্রেকারে টেনে নিয়ে যায় সিশেলস। সব মিলিয়ে এই আসরে ছয় ম্যাচে দ্বিতীয় জয় পেল বাংলাদেশ। ওয়েলসের বিপক্ষে গোলশূন্য ড্রয়ে বাছাই শুরুর পর পর্তুগালের বিপক্ষে ৩-১ ব্যবধানে হারে দল। তৃতীয় ম্যাচে ইন্দোনেশিয়ার সাথে ১-১ ড্র করে বাংলাদেশ। এরপর বুরুন্ডির বিপক্ষে ২-০ গোলে হারের পর ফিজিকে বিপক্ষে ৩-১ ব্যবধানে জেতে তারা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত