ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

এবার দ্বিতীয় ব্যালন ডি'অরের স্বপ্ন দেখছেন হ্যারি কেইন

এবার দ্বিতীয় ব্যালন ডি'অরের স্বপ্ন দেখছেন হ্যারি কেইন

প্রথমবারের মতো ব্যালন ডি'অর জয়ের আনন্দ এখনো পুরোপুরি কাটেনি হ্যারি কেইনের। তবে এরই মধ্যে পরের বছরের পুরস্কার জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছেন ইংল্যান্ড অধিনায়ক। তার বিশ্বাস, আরও উন্নতি করে আবারও ফুটবলের মর্যাদাপূর্ণ এই ব্যক্তিগত পুরস্কার জেতা সম্ভব। পেসামবার লন্ডনের প্যালাডিয়ামে অনুষ্ঠিত ব্যালন ডি'অরের ৭০তম আসরে বিজয়ী হিসেবে কেইনের নাম ঘোষণা করেন সাবেক ব্রাজিলিয়ান গ্রেট রোনালদো। ইংল্যান্ড অধিনায়কের নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই করতালিতে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। ২০২৫-২৬ মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে ৭৩ গোল, বায়ার্ন মিউনিখের হয়ে দুটি ট্রফি জয় এবং বিশ্বকাপে ইংল্যান্ডকে তৃতীয় স্থানে নিয়ে যাওয়ার স্বীকৃতি হিসেবে এই পুরস্কার পান ৩৩ বছর বয়সী স্ট্রাইকার।এই পুরস্কার জয়ের পথে কেইন পেছনে ফেলেছেন কিলিয়ান এমবাপে ও লামিনে ইয়ামালকে। এর মধ্য দিয়ে ২০০১ সালে মাইকেল ওয়েনের পর প্রথম ইংলিশ ফুটবলার হিসেবে ব্যালন ডি'অর জিতলেন তিনি। সব মিলিয়ে পুরস্কারটি জেতা পঞ্চম ইংলিশ ফুটবলারও কেইন। এর আগে এই কৃতিত্ব দেখিয়েছেন স্ট্যানলি ম্যাথিউস, ববি চার্লটন, কেভিন কিগান ও ওয়েন। পুরস্কার জয়ের পর নিজের অনুভূতি জানাতে গিয়ে কেইন বলেন, 'আমার হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল। শুধু অপেক্ষা করছিলাম, কখন তিনি আমার নাম বলবেন। রোনালদো আমার বেড়ে ওঠার সময়ের অন্যতম আদর্শ ছিলেন। তার হাত থেকে পুরস্কার নেওয়া স্বপ্ন পূরণের মতো।'তবে শুধু স্বপ্ন পূরণ নয়, এই অর্জনকে নিজের কল্পনারও বাইরে বলে মনে করেন কেইন। তার ভাষায়, 'সত্যি বলতে, অনুভূতিটা অসাধারণ। এখানে উপস্থিত বন্ধু ও পরিবারের সঙ্গে এই মুহূর্ত ভাগ করে নিতে পারাটা বিশেষ কিছু। এটাকে স্বপ্ন পূরণ বলা যায়, তবে এটি আমার কল্পনারও বাইরে।'কঠোর পরিশ্রম ও ত্যাগের পুরস্কারব্যালন ডি'অর জয়ের পেছনে নিজের চিকিৎসক আলেহান্দ্রো এলোরিয়াগা ক্লারাকোর অবদানের কথাও তুলে ধরেছেন কেইন। তার মতে, সর্বোচ্চ পর্যায়ে খেলার জন্য মাঠের পারফরম্যান্সের পাশাপাশি শারীরিক প্রস্তুতি ও ব্যক্তিগত জীবনের নানা ত্যাগও গুরুত্বপূর্ণ। কেইন বলেন, 'আমরা একসঙ্গে অনেক কাজ করি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত