ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

রোনালদোর অর্জনের পুনরাবৃত্তি অসম্ভব

বললেন ইনফান্তিনো
রোনালদোর অর্জনের পুনরাবৃত্তি অসম্ভব

আন্তর্জাতিক ফুটবল থেকে ক্রিস্তিয়ানো রোনালদোর বিদায়ের খবরে আবেগাপ্লুত ফুটবল বিশ্ব। ভক্ত, সাবেক ও বর্তমান ফুটবলারদের পর এবার পর্তুগিজ মহাতারকার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তার মতে, রোনালদো ক্যারিয়ারে এমন কিছু কীর্তি গড়েছেন, যার পুনরাবৃত্তি করা প্রায় অসম্ভব। নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় ইনফান্তিনো বলেন, রোনালদোর মতো খুব কম খেলোয়াড়ই ভক্তদের হৃদয় ছুঁতে পেরেছেন। অসাধারণ প্রতিভা, অটল সংকল্প এবং নিজের সামর্থ্যের সীমা ছাড়িয়ে যাওয়ার নিরন্তর চেষ্টা—এসবই রোনালদোর ক্যারিয়ারের প্রতিচ্ছবি।

ফিফা সভাপতি আরও বলেন, 'ক্রিস্তিয়ানো এমন কিছু কীর্তি গড়েছেন, যার পুনরাবৃত্তি সম্ভবত কখনও করা যাবে না। তিনি একটি প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন, লাখ লাখ ভক্তকে একত্রিত করেছেন। বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে পর্তুগালের আশা ও গৌরব বহন করেছেন।'

রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ারে অবদানের কথাও স্মরণ করেছেন ইনফান্তিনো। তার ভাষায়, 'ধন্যবাদ ক্রিস্তিয়ানো। আপনার ভালোবাসা, অবিস্মরণীয় মুহূর্ত এবং আমাদের সুন্দর খেলায় বিশাল অবদানের জন্য। অনেক গর্বের সঙ্গে পর্তুগালের জাতীয় দলের জার্সি পরেছেন আপনি। আপনার আন্তর্জাতিক ক্যারিয়ার আজীবন ফুটবল ইতিহাসের অংশ হয়ে থাকবে।'

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত