ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

মোরসালিন ও আল আমিনের নৈপুণ্যে আবাহনীর জয়

মোরসালিন ও আল আমিনের নৈপুণ্যে আবাহনীর জয়

সাফ চ্যাম্পিয়নশিপের বিরতির পর ফের মাঠে গড়াল ঘরোয়া ফুটবল। সাফে নিয়মিত খেলার সুযোগ না পাওয়া শেখ মোরসালিন উপহার দিলেন দৃষ্টিনন্দন এক গোল। জালের দেখা পেলেন আল আমিনও। ফেডারেশন কাপে প্রথম জয় পেল আবাহনী। বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে গতকাল মঙ্গলবার ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবকে ২-০ ব্যবধানে হারায় আবাহনী। দুটি গোলই হয় দ্বিতীয়ার্ধে। চট্টগ্রাম সিটির বিপক্ষে ১-১ ড্রয়ে যাত্রা শুরু করা আবাহনীর পয়েন্ট হলো ৪। সমান পয়েন্ট ব্রাদার্স ইউনিয়ন ও ফর্টিস এফসির। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে 'এ' গ্রুপের শীর্ষে আছে চট্টগ্রাম সিটি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত