ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

মেসি-রোনালদোকে নিয়ে তেভেজের 'লাস্ট ড্যান্স!'

মেসি-রোনালদোকে নিয়ে তেভেজের 'লাস্ট ড্যান্স!'

ফুটবল মাঠে কত স্মৃতি! কখনো ম্যানচেস্টার ইউনাইটেডের লাল জার্সিতে শিরোপা উল্লাস। কখনো ম্যানচেস্টার সিটির নীল জার্সিতে ইতিহাস গড়া। আবার কখনো জুভেন্টাস কিংবা বোকা জুনিয়র্সের হয়ে গ্যালারির উন্মাদনা। দুই দশকের ক্যারিয়ারে কার্লোস তেভেজ দেখেছেন ফুটবলের কত রং। সতীর্থ হিসেবে পেয়েছেন সময়ের সেরা সব তারকাকে। এবার তাদের অনেককেই এক মাঠে এনে নিজের ফুটবলজীবনের শেষ অধ্যায়টি রাঙাতে চান আর্জেন্টাইন কিংবদন্তি!

নাম দিয়েছেন 'দ্য লাস্ট ড্যান্স'। নামের মধ্যেই যেন লুকিয়ে আছে বিদায়ের আবেগ আর পুরোনো দিনের স্মৃতিতে ফেরার আমন্ত্রণ। আগামী ২০ ডিসেম্বর বোকা জুনিয়র্সের ঐতিহাসিক মাঠ লা বোম্বোনেরোয় অনুষ্ঠিত হবে তেভেজের বিদায়ী ম্যাচ। আর সেই শেষ নাচের মঞ্চে সবচেয়ে বড় আকর্ষণ হয়ে আসছেন লিওনেল মেসি। মেসির উপস্থিতি নিশ্চিত করেছে আয়োজক কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বার্তা, 'লিও মেসি, লা বোমবোনেরা তোমার অপেক্ষায়!' আর্জেন্টিনা জাতীয় দলে একসময় একসঙ্গে খেলেছেন মেসি ও তেভেজ। তবে দুজনের বিদায়ের গল্প আলাদা। মেসি দেড় মাস আগে আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলেছেন। আর তেভেজ ২০২১ সালে শেষবার মাঠে নেমেছেন। ২০২২ সালের জুনে ৩৮ বছর বয়সে আনুষ্ঠানিকভাবে পেশাদার ফুটবলকে বিদায় জানান তিনি। তবে মেসির উপস্থিতি নিশ্চিত হলেও তেভেজের স্বপ্নের তালিকায় আরও একটি বড় নাম এখনো অনিশ্চিত-ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ মহাতারকা আসবেন কি না তা নিশ্চিত নয়। কিন্তু তেভেজের কল্পনায় তাকে বাদ দেওয়ার সুযোগ নেই। বরং বিদায়ী ম্যাচের সেরা একাদশ কেমন হতে পারে তা বলতে গিয়ে মেসি-রোনালদোকে একই দৃশ্যে হাজির করেছেন তিনি। টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে তেভেজ বলেন, 'কল্পনায় দেখছি, ক্রিশ্চিয়ানো আর মেসি 'ফ্লাকো' শিয়াভিকে কাটিয়ে এগিয়ে যাচ্ছে।' কল্পনার সেই দৃশ্য বাস্তবে রূপ নিলে ফুটবলপ্রেমীদের জন্য তা হবে বিরল এক অভিজ্ঞতা। কারণ মেসি ও রোনালদোকে একই দলের হয়ে খেলতে দেখার সুযোগ এখনো মেলেনি। তেভেজের হাত ধরে সেই অসম্ভব দৃশ্যের অপেক্ষায় থাকতে পারেন সমর্থকেরা। তবে তারকাদের তালিকা শুধু ফুটবলারদের মধ্যেই আটকে রাখছেন না তেভেজ। আর্জেন্টিনার ফর্মুলা ওয়ান তারকা ফ্রাঙ্কো কোলাপিন্তোকেও রাখতে চান নিজের দলে, 'ফ্রাঙ্কো কোলাপিন্তো স্ট্রাইকার হিসেবে খেলতে চায়।' বিদায়ী ম্যাচে থাকছেন তেভেজের ক্যারিয়ারের নানা অধ্যায়ের সঙ্গীরা। তাদের মধ্যে আছেন সার্জিও আগুয়েরো, হুয়ান রোমান রিকেলমে, গ্যাব্রিয়েল বাতিস্তুতা, মার্টিন পালের্মো, জিয়ানলুইজি বুফন, আরতুরো ভিদাল, প্যাট্রিক এভরা ও রিও ফার্দিনান্দ। থাকছেন লেয়ান্দ্রো পারেদেস ও হুয়ান মার্তিন দেল পোত্রোও। এক মাঠে মিলবে ফুটবল ও টেনিসের কিংবদন্তিদের উপস্থিতি।

তেভেজের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা এসব নামের প্রত্যেকেরই আছে আলাদা গল্প। ম্যানচেস্টার সিটিতে আগুয়েরোর সঙ্গে তার স্মৃতি তো রীতিমতো ইতিহাস। ২০১১-১২ মৌসুমে প্রিমিয়ার লিগ জয়ের সেই নাটকীয় অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন দুজনই। কুইন্স পার্ক রেঞ্জার্সের বিপক্ষে শেষ মুহূর্তে আগুয়েরোর সেই গোল আজও ইংলিশ ফুটবলের অন্যতম স্মরণীয় মুহূর্ত। তেভেজও ছিলেন সেই ঐতিহাসিক দলের গুরুত্বপূর্ণ সদস্য। জুভেন্টাস অধ্যায়ের স্মৃতি নিয়ে আসবেন বুফন। ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত তেভেজের সতীর্থ ছিলেন এই কিংবদন্তি গোলরক্ষক। একসঙ্গে জিতেছেন দুটি সিরি আ শিরোপা ও কোপা ইতালিয়াসহ একাধিক ট্রফি।

২০১৪-১৫ মৌসুমে চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও উঠেছিলেন তারা। যদিও শেষ হাসি হাসতে পারেনি জুভেন্টাস। ম্যানচেস্টার ইউনাইটেডের স্মৃতি নিয়ে থাকবেন রিও ফার্দিনান্দ। ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত তেভেজের সতীর্থ ছিলেন তিনি। এই সময়ে দুটি প্রিমিয়ার লিগ ও ২০০৮ সালের চ্যাম্পিয়নস লিগ জয়ের আনন্দ ভাগাভাগি করেছেন তারা। আর বোকা জুনিয়র্সের আবেগের সঙ্গে জড়িয়ে আছেন রিকেলমে ও পালের্মোর মতো কিংবদন্তিরা। তবে তেভেজ শুধু সতীর্থদের মাঠে নামিয়েই বিদায় নিতে চান না। তাদের দেখাতে চান নিজের শিকড়ও। যে এলাকা থেকে উঠে এসে বিশ্ব ফুটবলে নিজের জায়গা তৈরি করেছেন সেটির সঙ্গে পরিচয় করিয়ে দিতে চান পুরোনো বন্ধুদের।

তেভেজ জানিয়েছেন, ১৮ ডিসেম্বর সবাইকে নিয়ে যাবেন নিজের এলাকা ফুয়ের্তে অ্যাপাচেতে। সেখানে হবে ফুটবল খেলা। পরদিন একটি খামারবাড়িতে থাকবে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী আয়োজন। মাতে পানীয় ও ওয়াইনের সঙ্গে থাকবে আসাদো আ লা এস্তাকা। নিজের বেড়ে ওঠার পরিবেশ ও সংস্কৃতি বন্ধুদের সামনে তুলে ধরতে চান তিনি। তেভেজ বলেন, '১৮ তারিখে আমি তাদের এলাকায় নিয়ে যাব, ফুয়ের্তে অ্যাপাচেতে ফুটবল খেলব।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত