ঢাকা শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন

বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালকের (ডিজি) দায়িত্ব পেয়েছেন সাংবাদিক ও উপস্থাপক কাজী জেসিন। তিনি অন্তর্বর্তী সরকারের সময়ে দায়িত্ব পাওয়া মো. মাহবুবুল আলমের স্থলাভিষিক্ত হবেন। এক বছরের চুক্তিতে গ্রেড-১ পদপর্যাদায় এ দায়িত্ব পালন করবেন তিনি।

বৃহস্পতিবার (৬ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ‍পৃথক প্রজ্ঞাপনে নতুন ডিজিকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার পাশাপাশি ২০২৪ সালের সেপ্টেম্বরে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া মাহবুবুল আলমের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়।

সাংবাদিক ও কবি কাজী জেসিনকে বিটিভির প্রধান হিসেবে বেছে নেওয়ার প্রজ্ঞাপনে তাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা, সরকারি কিংবা আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক বাদ দেওয়ার শর্তে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

তিনি দৈনিক আমার দেশ, এনটিভি, চ্যানেল ওয়ান, একুশে টিভি, বাংলাভিশন ও যমুনা টিভিতে কাজ করেছেন।

আবা/এসআর/২৬

বিটিভি,মহাপরিচালক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত