ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

ধামরাইয়ে অটোরিকশা-পিকআপ মুখোমুখি সংঘর্ষে ৩ জনের মৃত্যু

ধামরাইয়ে অটোরিকশা-পিকআপ মুখোমুখি সংঘর্ষে ৩ জনের মৃত্যু

ঢাকার ধামরাই ও মানিকগঞ্জের সাটুরিয়ার সীমান্তবর্তী এলাকায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে সিএনজিচালকও রয়েছেন।

এ ঘটনায় আহত আরও একজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ধামরাইয়ের আমতা ইউনিয়নের নান্দেশ্বরী বটতলা এলাকার টাইগার ব্রিকসের পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আখি (৩০), মো. জাকারিয়া (১২) ও অজ্ঞাতনামা সিএনজিচালক (আনুমানিক ৪০ বছর)। তাদের পূর্ণাঙ্গ পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে নান্দেশ্বরী বটতলা এলাকার টাইগার ব্রিকসের পাশে পাকা সড়কে সিএনজিচালিত অটোরিকশাটির সঙ্গে একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিচালকসহ চারজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়।

কাওয়ালিপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. ইলিয়াস বলেন, সিএনজি ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে সিএনজিচালক ও দুই যাত্রী রয়েছেন। তাদের মরদেহ সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

আবা/এসআর/২৬

ধামরাই,অটোরিকশা-পিকআপ,মৃত্যু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত