ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

নেত্রকোনায় সাংবাদিক চন্দন চক্রবর্তীর স্ত্রীর প্রয়াণ

নেত্রকোনায় সাংবাদিক চন্দন চক্রবর্তীর স্ত্রীর প্রয়াণ

নেত্রকোনার জ্যেষ্ঠ সাংবাদিক চন্দন চক্রবর্তীর সহধর্মিণী মনি চক্রবর্তী (৪৩) ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মনি চক্রবর্তী দীর্ঘদিন ধরে ফুসফুস ক্যান্সারে ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতে নেওয়া হয়েছিল। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, ক্যান্সার শেষ পর্যায়ে (লাস্ট স্টেজে) চলে যাওয়ায় তার চিকিৎসার আর সুযোগ নেই। পরে চিকিৎসকরা তাকে রিলিজ দিয়ে দেন।

এরপর দেশে ফিরিয়ে এনে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা যায়, সাংবাদিক চন্দন চক্রবর্তী দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় নিয়োজিত রয়েছেন। তিনি প্রায় ২১ বছর দৈনিক যায়যায়দিন পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ বুলেটিনে স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত আছেন।

এদিকে তার স্ত্রীর মৃত্যুতে নেত্রকোনা প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।মরহুমার শেষকৃত্য আজ রাত ১২টার সময় নেত্রকোনা কেন্দ্রীয় মহাশ্মশান ঘাটে অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

স্ত্রীর প্রয়াণ,চন্দন চক্রবর্তী,সাংবাদিক,নেত্রকোনা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত