ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে তিন হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২

সিরাজগঞ্জে তিন হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২

সিরাজগঞ্জ সদর উপজেলার মুলিবাড়ি ওভারপাসের নিচে অভিযান চালিয়ে প্রায় ৩ হাজার পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২। তারা হলো, সদর উপজেলার ঠাকুর টেক বনবাড়িয়া হাটখোলা গ্রামের আকাশ শেখ (১৮) ও পৌর এলাকার দিয়ার ধানগড়া মহল্লার আসিফ হোসেন (১৯)।

র‌্যাব-১২’র অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানি কমান্ডার দীপংকর ঘোষ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২টি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে এই অবৈধ ব্যবসায় জড়িত ছিল।

ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া ইয়াবাসহ অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

গ্রেপ্তার ২,তিন হাজার ইয়াবা,সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত