ঢাকা মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

বেনাপোল দিয়ে এলো ৬০ টন পেঁয়াজ, বাজারে কমছে দাম

বেনাপোল দিয়ে এলো ৬০ টন পেঁয়াজ, বাজারে কমছে দাম

আড়াই বছর পর বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে তিন চালানে ৬০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছে। এর মধ্যে ১৫ টন পেঁয়াজ বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে প্রবেশ করেছে।

মঙ্গলবার দুপুরে বেনাপোল বন্দরের উপ-পরিচালক মামুন তরফদার এ তথ্য নিশ্চিত করেছেন।

বেনাপোল বন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী শ্যামল কুমার নাথ জানান, ভারত থেকে এস এম ওয়েল ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠান তিন চালানে এসব পেঁয়াজ আমদানি করেছে। মান পরীক্ষার পর খালাসের অনুমতি দেওয়া হবে।

পেঁয়াজ ব্যবসায়ী আল মামুন বলেন, আড়াই বছর পর বেনাপোল বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় স্থানীয় বাজারে ইতোমধ্যে দাম কমতে শুরু করেছে।

আমদানিকারকরা জানান, প্রতি মেট্রিক টন পেঁয়াজ ৩০৫ মার্কিন ডলারে আমদানি মূল্য দেখানো হয়েছে, যা বাংলাদেশি টাকায় প্রায় ৩৭ হাজার ৪২৯ টাকা। সে হিসাবে প্রতি কেজি পেঁয়াজের আমদানি মূল্য দাঁড়াচ্ছে প্রায় ৩৮ টাকা। আমদানিকৃত পেঁয়াজ মানভেদে কেজিপ্রতি ৫৭ থেকে ৬০ টাকার মধ্যে বাজারজাত করা সম্ভব হবে।

বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, আমদানিকৃত পেঁয়াজ দ্রুত ছাড়করণের জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। সকালে কাস্টমস হাউসে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া হয়েছে। কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে পেঁয়াজ ডেলিভারি দেওয়া হবে।

বাজারে কমছে দাম,৬০ টন পেঁয়াজ,বেনাপোল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত