ঢাকা মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

শেরপুর সীমান্তে ৫৪ হাজার ভারতীয় ব্লেডসহ অটোভ্যান আটক

শেরপুর সীমান্তে ৫৪ হাজার ভারতীয় ব্লেডসহ অটোভ্যান আটক

শেরপুরের শ্রীবরদী সীমান্তে প্রায় ৫৪ হাজার ভারতীয় জিলেট ব্লেড ভর্তি একটি অটোভ্যান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ নায়েক সুবেদার আবু বক্কর সিদ্দিক মালামাল আটকের সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, উদ্ধারকৃত জিলেট ব্লেডের বাজার মূল্য প্রায় ২ লক্ষ ৭০ হাজার টাকা এবং অটোভ্যানের বাজার মূল্য প্রায় ২ লক্ষ টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, গতকাল বুধবার রাত ১০ টার দিকে কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ নায়েক সুবেদার আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযানিক দল কর্ণঝোড়া রাবার বাগান এলাকায় এ অভিযান পরিচালনা করেন। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে অটোভ্যানচালকসহ চোরাকারবারি দলের সদস্যরা পালিয়ে যায়। পরে ভারতীয় জিলেট ব্লেড ভর্তি একটি অটোভ্যান উদ্ধার করা হয়।

সুবেদার আবু বক্কর সিদ্দিক জানান, কর্ণজোড়া বিওপির আওতাধীন সীমান্ত এলাকায় চোরাচালানসহ অপরাধ নির্মূলে বিজিবি সব সময় তৎপর রয়েছে। পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। একাধিক টহল টিম গুরুত্বপূর্ণ এলাকায় দিনরাত টহল কার্যক্রমে নিয়োজিত রয়েছেন।

শেরপুর সীমান্ত,ভারতীয় ব্লেড,আটক,বিজিবি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত