ঢাকা মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

শার্শা সীমান্তে আটক বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

শার্শা সীমান্তে আটক বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

যশোরের শার্শা গোগা সীমান্তের ওপারে ভারতের তেতুলবাড়িয়া বিএসএফ ক্যাম্পে আটক বাংলাদেশি নাগরিক মোর্শেদ মন্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ।

রোববার (৫ অক্টোবর) বিকেলে তেতুলবাড়িয়া ক্যাম্পে আটক হয় মোর্শেদ মন্ডল।

মোর্শেদ মন্ডল (৫৫) যশোরের শার্শা উপজেলার বাগাছড়া গ্রামের হায়দার মন্ডলের ছেলে।

পরে সোমবার (৬ অক্টোবর) দুপুর ২টার দিকে সীমান্ত পিলার ১৭/৭-এস ২৫ আর পিলার থেকে আনুমানিক ৫ গজ ভারতের অভ্যন্তরে তেতুলবাড়িয়া নামক স্থানে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

গোগা ক্যাম্পের সুবেদার মো. তরিকুল ইসলাম নেতৃত্বে ৫ সদস্য ও বিএসএফ এর তেতুলবাড়িয়া ক্যাম্পের এসি প্রবীণ চন্দ্র এর নেতৃত্বে ৫ সদস্যের টিম এই পতাকা বৈঠকে অংশ নেন।

পরে আলোচনার মাধ্যমে আটক মোর্শেদ মন্ডলকে জাতীয় পরিচয় পত্র যাচাই-বাছাই শেষে বিজিবির হাতে তুলে দেওয়া হয়।

গোগা বিজিবির সুবেদার তরিকুল ইসলাম জানান, বিএসএফের দেওয়া বাংলাদেশিকে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

সীমান্ত,আটক,বাংলাদেশি,বিএসএফ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত