ঢাকা মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

দর্শনায় ৫ কেজি গাঁজাসহ আটক দুই

দর্শনায় ৫ কেজি গাঁজাসহ আটক দুই

চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানাধীন বাসস্ট্যান্ড এলাকা থেকে পৃথক দুটি অভিযান চালিয়ে পাঁচ কেজি গাঁজাসহ মাগরিব আলী (৪৫) ও রাশেদুল ইসলাম (৩৫) কে আটক করেছে পুলিশ। গতকাল রবিবার দিবাগত রাতে তাদের আটক করা হয়।

আটক মাগরিব আলী দর্শনা থানাধীন জয়নগর গ্রামের মৃত আজাদ আলীর ছেলে এবং রাশেদুল ইসলাম একই থানার দক্ষিণ চাঁদপুর গ্রামের খাইরুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাতে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীরের নেতৃত্বে এসআই মাসুদ রহমান ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা বাসস্ট্যান্ড এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে।

এ সময় মাগরিব আলী ও রাশেদুল ইসলামকে আটক করা হয়। মাগরিবের কাছ থেকে চার কেজি এবং রাশেদুলের কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “এই ঘটনায় রাতেই পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।”

আটক দুই,৫ কেজি গাঁজাসহ,দর্শনা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত