ঢাকা মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

দর্শনায় পাঁচ কেজি গাঁজাসহ আটক ২

দর্শনায় পাঁচ কেজি গাঁজাসহ আটক ২

চুয়াডাঙ্গার দর্শনায় পৃথক দুটি অভিযান চালিয়ে পাঁচ কেজি গাঁজাসহ মাগরিব আলী (৪৫) ও রাশেদুল ইসলাম (৩৫) নামে দুইজনকে আটক করেছে পুলিশ।

রোববার দিবাগত রাতে দর্শনার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃত মাগরিব দর্শনা থানাধীন জয়নগর গ্রামের মৃত আজাদ আলীর ছেলে ও রাশেদুল একই থানাধীন দক্ষিণ চাঁদপুর গ্রামের খাইরুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদ তিতুমীরের নেতৃত্বে এস আই মাসুদ রহমান সঙ্গীও ফোর্সসহ দর্শনা বাসস্ট্যান্ড এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে মাগরিব আলী ও রাশেদুল ইসলামকে আটক করে। এসময় মাগরিবের কাছ থেকে চার কেজি গাঁজা ও রাশেদুল-এর কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করে।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে রাতেই পৃথক দুটি মামলা হয়েছে।

গাঁজা,আটক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত