ঢাকা মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

চুয়াডাঙ্গায় জমি নিয়ে বিরোধে মামাকে কুপিয়ে জখম

চুয়াডাঙ্গায় জমি নিয়ে বিরোধে মামাকে কুপিয়ে জখম

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বেগপাড়ায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে মামা নাজমুল (২৮)-কে কুপিয়ে গুরুতর আহত করেছে ভাগ্নে আকাশ। সোমবার (১৩ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে বেগপাড়া চায়ের দোকানে এ ঘটনা ঘটে।

আহত নাজমুল উপজেলার বেগপাড়া এলাকার মৃত আব্দুল বারিকের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, রাতে নাজমুল স্থানীয় একটি চায়ের দোকানে বসে গল্প করছিলেন। এ সময় খাঁপাড়ার আব্দুল আলীমের ছেলে আকাশের সঙ্গে তার জমি-সংক্রান্ত বিরোধ নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আকাশ ধারালো অস্ত্র দিয়ে নাজমুলকে কুপিয়ে গুরুতর আহত করে।

পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তারেক জুনায়েদ জানান, ধারালো অস্ত্রের আঘাতে নাজমুলের বাম হাতে গভীর ক্ষত হয়েছে।

দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মামাকে কুপিয়ে জখম,জমি নিয়ে বিরোধ,চুয়াডাঙ্গা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত