ঢাকা মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

ভোটের আগে জাল নোট ছড়ানোর আশঙ্কা, বেনাপোল সীমান্তে কড়া নজরদারি

ভোটের আগে জাল নোট ছড়ানোর আশঙ্কা, বেনাপোল সীমান্তে কড়া নজরদারি

আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাল নোট ছড়ানোর আশঙ্কায় গোয়েন্দা সংস্থাগুলো সতর্কতা জারি করেছে। তারা বলছে, কিছু মহল নির্বাচনকালীন অস্থিতিশীলতা সৃষ্টি ও ভোটারদের বিভ্রান্ত করতে বাজারে জাল নোট ছড়ানোর চেষ্টা করতে পারে। এসব জাল নোট নির্বাচনি প্রক্রিয়ায় প্রভাব ফেলতেও ব্যবহৃত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সম্প্রতি ভারত সীমান্ত দিয়ে বাংলাদেশে জাল নোট প্রবেশের কয়েকটি ঘটনার পর বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিশেষ করে দেশের সবচেয়ে ব্যস্ত স্থলবন্দর বেনাপোল সীমান্তে নজরদারি আরও জোরদার করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকা সাদিপুর, ঘিবা, ধান্যখোলা, শিকারপুর, পুটখালী, রঘুনাথপুর,রুদ্রপুর, গোগা আরো সীমান্তে কড়াকড়ি নজরদারি আরোপ করা হয়েছে। বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশনে যাত্রী ও পণ্যবাহী গাড়িতে বাড়ানো হয়েছে তল্লাশি। বেনাপোল স্থলবন্দরে প্রবেশ ও প্রস্থানকারী যাত্রীদের লাগেজ স্ক্যানিং, নোট শনাক্তকরণ যন্ত্র এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, নির্বাচন সামনে রেখে সীমান্তে জাল নোট, অস্ত্র ও অন্যান্য চোরাচালান রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে। যে সকল সীমান্তে সম্ভাব্য চোরাচালানে যে সকল রাস্তা আছে সেই সকল রাস্তা সিল করা হয়েছে, যাতে কোনো প্রকার চোরা চালান না ঘটে।

ভোট,জাল নোট,বেনাপোল,সীমান্ত,নজরদারি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত