ঢাকা মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

চুয়াডাঙ্গায় পুকুরে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গায় পুকুরে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গায় পুকুরের পানিতে ডুবে অর্পণ দাস নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় পৌর এলাকা বেলগাছি গ্রামের হাজিমোড় দাস পাড়ার পুকুরে এ ঘটনা ঘটে।

মৃত অর্পণ দাস স্বাধীন দাসের পুত্র। বাড়ির পাশের পুকুর পাড়ে খেলা খেলতে গিয়ে অসাবধানতায় পুকুরের পানিতে পড়ে মৃত্যুবরণ করে সে।

মৃত অর্পণের পিতা স্বাধীন দাস জানান, সকাল আনুমানিক ১০টার দিকে পুকুর পাড়ে খেলা করছিল অর্পণ। ওই সময় বাড়ির সদস্যরা বিভিন্ন কাজে ব্যস্ত ছিল। এরপর অর্পণের খোঁজাখুঁজির পর দেখা যায় পুকুরের পানিতে তার মৃত লাশটি ভেসে ওঠে। পা স্লিপ খেয়ে পুকুরের পানিতে পড়ে যায় অর্পণ দাস। পরে পরিবারের সদস্যরা মৃত শিশুটির লাশ পুকুর থেকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। ওই সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান বলেন, পৌর এলাকা বেলগাছি গ্রামে পুকুরের পানিতে ডুবে তিন বছরের শিশু অর্পণ মারা গেছে। এ ঘটনায় মৃতের পরিবার থেকে অভিযোগ করলে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

চুয়াডাঙ্গা,পুকুরে ডুবে,শিশুর মৃত্যু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত