ঢাকা মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

চুয়াডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে যুবককে গলা কেটে হত্যা

চুয়াডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে যুবককে গলা কেটে হত্যা

চুয়াডাঙ্গা সদর উপজেলার বেলগাছি গ্রামের খরার মাঠ নামক স্থানে পূর্ব শত্রুতার জেরে সোহেল (২৫) নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহত সোহেল বেলগাছি বকচর পাড়া গ্রামের আশাবুলের ছেলে।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত ৯টার দিকে সোহেল বাড়ির বাইরে যাওয়ার কথা বলে বের হন। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। পরিবার রাতভর খোঁজাখুঁজি করেও তাকে কোথাও পায়নি।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে কৃষকরা কৃষিকাজ করার জন্য মাঠে গেলে পার্শ্ববর্তী খরার মাঠের একটি পেয়ারা বাগানে গলাকাটা অবস্থায় তার লাশ দেখতে পান। তারা বিষয়টি সঙ্গে সঙ্গে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন এবং ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠান।

নিহতের বাবা আশাবুল জানান, পূর্ব শত্রুতার জের ধরে তার ছেলেকে হত্যা করা হয়েছে। তিনি দ্রুত দোষীদের আটকে আইনের আওতায় আনার জন্য পুলিশের প্রতি আহ্বান জানান।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালিদুর রহমান ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরেই এ ঘটনা ঘটতে পারে। দোষীদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

গলা কেটে হত্যা,পূর্ব শত্রুতার জেরে,চুয়াডাঙ্গা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত